সংবাদদাতা, প্রাইম খবর
নওগাঁ : ধর্ষণের চেষ্টাকালে আওয়ামী লীগ নেতার পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে নিয়েছেনে এক গৃহবধূ।
সোমবার নওগাঁর ধামইরহাটে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ধামইরহাট উপজেলার ঘোনাপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান (৩০) একই উপজেলার এক রিকশা চালকের স্ত্রীকে উত্যক্ত করতেন।
সোমবার ভোরে জিয়াউর রহমান প্রতিবেশী ওই গৃহবধুর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় গৃহবধু কৌশলে নিজেকে মুক্ত করে একটি ব্লেড নিয়ে আসেন এবং তার পুরুষাঙ্গ কেটে আলাদা করে ফেলেন।
মারাত্মক আহত অবস্থায় জিয়াউরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতিবেশী বলেন, গৃহবধূর স্বামী ঢাকায় রিকশা চালানোয় বাড়ি কেউ থাকত না। যখন তখন ওই নেতা এসে তাকে উত্যক্ত করত বলেও তিনি জানান।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন জানান, এ ঘটনায় প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মামলার পরই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
(এমকে/আরএ/ফেব্রুয়ারি ০৫, ২০১৩)